সরকার দখলকৃত খেলার মাঠ পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে: আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার দখলকৃত খেলার মাঠ পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে: আসিফ মাহমুদ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



সরকার দখলকৃত খেলার মাঠ পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। সকল মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও এই সময়ের মধ্যে চোখে পড়ার মতো মাঠ উদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

আজ বিকেলে কলাবাগান খেলার মাঠে ‘শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট’ উদ্বোধনকালে তিনি বলেন, ‘খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। এগুলো পুনরুদ্ধার করতে হবে।’

এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের নাম আমরা সকল কর্মকাণ্ডে জড়িত করবো, চিরদিন আমরা তাদের স্মরনে রাখবো।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি মডেল সিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করছে যাতে সকল নগরবাসী এর সুফল পায় এবং সুন্দর নগর জীবনের প্রতিফলন ঘটাতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৫৯   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ