চাষাঢ়ায় জেলা প্রশাসনের অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাষাঢ়ায় জেলা প্রশাসনের অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



চাষাঢ়ায় জেলা প্রশাসনের অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ

নগরীতে ভাষা সৈনিক সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারসহ ভাষা সৈনিক সড়কে ৩০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

ফতুল্লা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর’র নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা খাবারের দোকানগুলো উচ্ছেদ করে প্রশাসন। এছাড়াও বালুরমাঠ এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা খাবারের দোকান ও চায়ের দোকান উচ্ছেদ করা হয়।

এসময় ফতুল্লার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর জানান, চাষাঢ়া শহীদ মিনার এলাকায় সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় প্রায় ৩০ টির বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সিটি করপোরেশনের কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২৩:১০:০২   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ