অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত আলজেরিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত আলজেরিয়ার
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত আলজেরিয়ার

আলজেরিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উত্তর আফ্রিকার দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার সরকারের এই বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।

প্রধান উপদেষ্টা আলজেরিয়ার সরকার প্রধানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আলজেরিয়াকে ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং দেশটির জ্বালানি মন্ত্রী আগামী মার্চ মাসে ঢাকা সফর করবেন।

তিনি বলেন, আলজেরিয়া টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য এবং ইলেকট্রনিক্সসহ আরও কিছু বাংলাদেশি পণ্য আমদানি করার পরিকল্পনা করছে।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থা (আইএমও) কাউন্সিল, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থীতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন।

২০২৬-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থার (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি-সি নির্বাচনের ভোটগ্রহণ ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে।

২০২৮-৩০ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্যপদের নির্বাচন ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবে, যে নির্বাচন ২০৩০ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বিএম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১১:৪৪   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ