বন্দরে ছাত্রলীগ নেতা মানু গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ছাত্রলীগ নেতা মানু গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



বন্দরে ছাত্রলীগ নেতা মানু গ্রেপ্তার

বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাঈনউদ্দিন মানু (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বন্দর শাহী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাঈনউদ্দিন মানু বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। সে বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয় গত ৫ আগস্ট সকালে কদম রসুল কলেজের গেইটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাঈনউদ্দিন মানু সহ ১নং আসামী এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা আন্দোলনরত ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কোপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক-চিৎকারে এলাকার ছাত্রজনতা ও সাধারণ জনগণ এগিয়ে আসলে আসামীরা বাদীকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪২   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ