ঢাবি আধিপত্যের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি আধিপত্যের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার, ৫ মার্চ ২০২৫



ঢাবি আধিপত্যের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসিসহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল করে জোহা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বুধবার (৫ মার্চ) ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ফাহিম রেজা।

সমাবেশে রাবির সমন্বয় সালাউদ্দিন আম্মার বলেন, ‘বাংলাদেশের সকল প্রকার সেল, সংস্কার কমিশন, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হচ্ছে। আমরা একটি ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ। আবু সাঈদ, ওয়াসিম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের জন্য শহীদ হননি। বিপ্লবের সাত মাস পরেও যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে তাহলে আমরা উত্তরবঙ্গ থেকে কঠিন থেকে কঠিনতর জবাব দেবো।’

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৩৭:০০   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ