সুস্থ জীবন যাপন চাইলে প্লান করেই এগোতে হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুস্থ জীবন যাপন চাইলে প্লান করেই এগোতে হবে: ডিসি
সোমবার, ১০ মার্চ ২০২৫



সুস্থ জীবন যাপন চাইলে প্লান করেই এগোতে হবে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আজকের এই দিনে আমি প্রথমেই অতন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের নারায়ণগঞ্জের প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের। আমার নারায়ণগঞ্জে আসার পর থেকে আপনারা আমাকে অনেক সহযোগীতা করেছেন। আপনারা আমাকে সহযোগীতা না করলে আমি এতোদূর এগোতে পারতাম না। আমি আপনাদের কথা দিতে চাই, আপনারা যদি আমাকে সহযোগীতা করেন,আমরা এই নারায়ণগঞ্জকে সাজানোর যে পরিকল্পণা নিয়েছি, সেই আলোকেই সুন্দরভাবে সাজাতে চাই। নারায়ণগঞ্জে ঘণবসতি অনেক বেশী, এই ঘনবসতি ভবিষ্যতে আরও বাড়বে। এই মানুষের বিকাশ, সুস্থ জীবন যাপন যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্লান করেই এগোতে হবে।

সোমবার (১০ মার্চ) পালকি কনভেনশন সেন্টারে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যেহেতু নারায়ণগঞ্জ ইন্ড্রাস্টিয়াল এলাকা তাই এখানে একটা সময় প্রচুর বিদেশীরা বিনিয়োগ করবে। আমরা যদি আদোতে সেটা চাই তাহলে সেখাবেই আমাদের এই শহরটা গড়ে তুলতে হবে। আমরা এই প্রজন্ম এই শহরকে সেভাবে গড়ে তুলবো, আমরা সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দর একটা নারায়ণগঞ্জ গড়তে চাই। তাই আপনাদের কাছে সহযোগীতা চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়া দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। এ সময়‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের সিপিজিসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মীম শরৎ গ্রুপ’র চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক স্বপন কুমার পোদ্দান, কোষাধ্যক্ষ কাজী ইসলাম মিয়া, দপ্তর সম্পাদক জাফর ইহমেদ প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪৫   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ