দিনাজপুরে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
বুধবার, ১২ মার্চ ২০২৫



দিনাজপুরে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুর ইসলাম (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় গ্রামে টেলিভিশনে কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেপ্তারকৃত মমিনুর ইসলাম পেশায় একজন ছাগল ব্যবসায়ী। ঘটনার পর রাতে ভুক্তভোগী এক শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে ওই দুই শিশু খেলছিল। এ সময় প্রতিবেশী মমিনুর ইসলাম টেলিভিশনে কার্টুন দেখানোর কথা বলে ওই দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যান। ওই দুজনকে নিয়ে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পাশের বাড়ির এক শিশু ইফতারি দিতে এসে এ ঘটনা দেখে এবং ভুক্তভোগী এক শিশুর বাড়িতে জানায়। ওই শিশুর পরিবারের সদস্য মমিনুরের বাড়িতে আসেন। তখন শিশু দুটি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। ঘটনা জানাজানি হলে মমিনুর ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী দুই শিশুকে গতকাল রাতে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সাত বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রাতে এক শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আটক মমিনুর ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আজ দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৫   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ