প্রথম ৩০ মিনিটে বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট, হিট এক কোটি ২৩ লাখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথম ৩০ মিনিটে বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট, হিট এক কোটি ২৩ লাখ
বুধবার, ১৯ মার্চ ২০২৫



প্রথম ৩০ মিনিটে বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট, হিট এক কোটি ২৩ লাখ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট এক কোটি ২৩ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা। এসময় ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার আসনের টিকিট।

বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র।

আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯৫১টি।

আরও জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।

বাংলাদেশ সময়: ১২:৫২:০৯   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের জমজমাট ম্যাচে ফরিদপুরের জয়
নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত
ফতুল্লা মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
মহিলা সমিতিতে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী
বকশীগঞ্জে অবৈধ তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
ধর্মীয় বিভাজন নয়, নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
লেবাননে নিহত দিপালীর বাড়িতে শোকের মাতম
ফরিদপুরে পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে ওপর হামলা, আহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ