আ. লীগ পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ. লীগ পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
শনিবার, ২২ মার্চ ২০২৫



আ. লীগ পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এই মাটিতে জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।’

সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘প্রতিষ্ঠান নয় দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৩   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি
বিশ্ব বাঘ দিবস আজ
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ