ঈদের লম্বা ছুটি: রাজধানীবাসীকে নিশ্চিন্তে রাখতে মাঠে থাকছে ১৫ হাজার পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদের লম্বা ছুটি: রাজধানীবাসীকে নিশ্চিন্তে রাখতে মাঠে থাকছে ১৫ হাজার পুলিশ
শনিবার, ২৯ মার্চ ২০২৫



ঈদের লম্বা ছুটি: রাজধানীবাসীকে নিশ্চিন্তে রাখতে মাঠে থাকছে ১৫ হাজার পুলিশ

ঈদ উদযাপনে টানা ৯ দিনের ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ দমনে মাঠে থাকছে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য। রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হচ্ছে। পুলিশের সঙ্গে কাজ করবে নতুন নিয়োগ পাওয়া ‘অক্সিলিয়ারি ফোর্স’।

আজ শনিবার (২৯ মার্চ) থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। তবে স্বাধীনতা দিবস, শবে কদরের ছুটি থাকায় শেকড়ের টানে আগেই অনেকে ঢাকা ছেড়েছেন। এরইমধ্যে রাজধানী অনেকটাই ফাঁকা হয়েছে গেছে। সড়কেও গাড়ির চাপ কম।

এবারের লম্বা ছুটিতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধরোধে ঈদের আগে ও পরে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

ডিএমপি জানিয়েছে, ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় পুলিশি টহল বাড়ানো হবে। বাস টার্মিনাল, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হবে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে বিশেষ টিম মাঠে থাকবে। ছুটিতে ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে ১৫ হাজার পুলিশ সদস্য। যেকোনো প্রয়োজনে ফোন দেয়া যাবে ত্রিপল নাইনে।

২৭ মার্চ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরে দিনে-রাতে মিলিয়ে ৬৬৭টি টহল টিম পরিচালিত হয়। নিরাপত্তার প্রয়োজনে সংখ্যাটা আরও বাড়ানো হবে। সেইসঙ্গে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করবে। যাতে অপরাধীরা অপরাধ করার সাহস না পায়। ঢাকাবাসী এবারের ঈদ নিশ্চিন্তে কাটাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১:২৯:১৩   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে - ডেপুটি স্পীকার
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী
৩০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : ফকির মাহবুব আলম
বর্ণাঢ্য আয়োজনে এবারের ঈদ মাতাবে ‘ইত্যাদি’
খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটবে : শামা ওবায়েদ
পাবনায় মাটি কেটে খাল খনন উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ