গণঅভ্যুত্থানে শেরপুরের দুই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅভ্যুত্থানে শেরপুরের দুই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
রবিবার, ৩০ মার্চ ২০২৫



গণঅভ্যুত্থানে শেরপুরের দুই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চব্বিশের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুই শহীদ আশরাফুল ইসলাম ও শাহাদাত হোসেনের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে বিএনপি।

আজ রোববার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া এলাকার এই দুই শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, পোলাও চাল, সয়াবিন তৈল, পিঠা, আলু, পিঁয়াজ, ডাল, নুডলস, মুড়ি ও সাবান। এছাড়া পরিবারের নারী সদস্যদের জীবিকা নির্বাহের জন্য একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

এ সময় ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, আদর্শ কো-অপারটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মেদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে মো. মাহমুদুল হক রুবেল বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌছে দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কুশল বিনিময়সহ সার্বিক খাঁজখবর নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৩   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ