প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫



প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটা দলের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সব গুলো রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছেন। চীন একটি সমৃদ্ধশালী দেশ। অর্থনৈতিক দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেক বেশি। তারা কমিটমেন্ট করেছে আগামী দিনে তারা দেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের।

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব বলেন তিনি।

ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ঠাকুরগাঁওয়ের ঈদ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। গতকাল ঢাকায় ঈদের নামাজ আদায় করে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছিলাম।

রাজনীতি বিষয়ে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তারা দেশের রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য সংক্ষার কমিশন গঠন করেছেন। সেই সংষ্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণসহ পরীক্ষা করেছি এবং আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত দিয়েছি। এটা নিয়ে তারা আগামীতে আবার আমাদের সাথে বসবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও এটা নিয়ে বসবেন। সরকার ৬টা কমিশন গঠন করেছে। আমরা আমাদের মতামত দিয়েছি।

এ ছাড়াও তিনি প্রধান উপদেষ্টার ভাষ্যমতে মতে চলতি বছরে নির্বাচন হবে বলেও আশা করছেন। এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৯:৩৬   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ