কাকে বিয়ে করলেন রাবা খান?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাকে বিয়ে করলেন রাবা খান?
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



কাকে বিয়ে করলেন রাবা খান?

দেশীয় শোবিজে পরিচিত মুখ রাবা খান। বিভিন্ন সময় কনটেন্ট তৈরি করে আলোচনায় থাকেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শেয়ার করলেন সুসংবাদ। বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর।

সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসিনকে বিয়ে করেছেন রাবা। সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের সাজে রাবা পরেছেন লাল-কমলার মিশ্রণে জমকালো শাড়ি, আর আরাফাত ছিলেন সোনালি কারুকাজের সাদা শেরওয়ানিতে।

রাবা বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাবা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ক্যাপশনে রাবা লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা।’ সঙ্গে যুক্ত করেন বিয়ের তারিখ—৪ এপ্রিল ২০২৫।

এই সুসংবাদ নেটদুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই তারকা জুটির বিয়েতে শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সহকর্মী তারকা ও নির্মাতারা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, একজন সফল কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় রাবা খান। অন্যদিকে, আরাফাত মহসিন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৭:২৯   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ