ঝক্কিঝামেলা ছাড়াই বাস-ট্রেন-লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝক্কিঝামেলা ছাড়াই বাস-ট্রেন-লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



ঝক্কিঝামেলা ছাড়াই বাস-ট্রেন-লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ

ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে৷ রোববার থেকে শুরু হবে কর্ম ব্যস্ততা তাই ঈদ উদযাপন শেষে কাজের তাগিদে বাস, ট্রেন ও লঞ্চে ফিরছেন মানুষ৷ তেমন কোনো ঝক্কিঝামেলা ছাড়াই নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন তারা৷

ভোরের আলো ফোটার আগেই সদরঘাট লিঞ্চ টার্মিনালে একে একে ভিড়ছে বিশাল আকৃতির লঞ্চ৷ ঈদের ছুটিতে যাওয়া দক্ষিণবঙ্গের যাত্রীদের নিয়ে ফিরছে এসব নৌযান। প্রায় প্রতিটি লঞ্চেই ছিল উপচেপড়া ভিড়৷ বাড়তি ভাড়া আদয়ের অভিযোগ করেছেন অনেকে।

এদিকে, কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ভোর থেকে শিডিউল অনুযায়ী একে একে প্রবেশ করতে থাকে ট্রেন৷ ঈদে প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি নিয়ে ফিরছেন সাধারণ মানুষ৷ তেমন কোনো ঝক্কিঝামেলা ছাড়া নিরাপদে আসতে পেরে খুশি যাত্রীরা৷

এছাড়া সকাল থেকেই সড়ক পথে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, কোনো ধরনের বিড়ম্বনা ছাড়া স্বস্তিতেই ঢাকায় ফিরছেন যাত্রীরা৷।

এই ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে গত কয়েকদিন ধরেই ঢাকায় ফিরতে শুরু করেন কর্মজীবীরা। তবে, যারা ঈদে বাড়ি যেতে পারেননি এমন কিছু কিছু মানুষকে ঢাকা ছাড়তে দেখা যায় গাবতলী বাস টার্মিনাল থেকে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:৫৯   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ