বিবাহিত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন নীলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিবাহিত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন নীলা
সোমবার, ৫ মে ২০২৫



বিবাহিত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন নীলা

বিয়ের পাঁচ মাস পেরোতেই নিজের বিবাহিত জীবন সম্পর্কে মুখ খুলেছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। সংবাদমাধ্যমে জানিয়েছেন, দাম্পত্যে জীবনে অনেক সুখী তিনি।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-র আসরে চ্যাম্পিয়ন হন নীলা। বিয়ে করেন চলতি বছরের জানুয়ারির শুরুতে। মিডিয়ায় স্বামীর পরিচয় প্রকাশ না করলেও বিবাহিত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এ সেলিব্রেটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীলা বলেন, শ্বশুরবাড়িতে নিজের আরেকটা পরিবার খুঁজে পেয়েছি। সেখানে শাশুড়ির সঙ্গে আমার সম্পর্কটা মা-মেয়ের। নিজের বাবা-মায়ের মত ভালোবাসেন তিনি। তাকে অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি।

জীবনসঙ্গী প্রসঙ্গে নীলা বলেন, জীবনে সাপোর্টিং কাউকে খুঁজে পেলে তাকে বিয়ে করে ফেলা উচিত। আমি মনে করি, আমার জীবনসঙ্গী অনেক সাপোর্টিং। জীবনে একজন সাপোর্টিং পার্টনার হলে সে বিয়ে আসলে শান্তির বিয়ে।

আজ থেকে শুরু হয়েছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। এ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন নীলাও। সেখানেই খেলার মাঝে বিরতিতে এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমে বিবাহিত জীবন নিয়ে কথা বলেন এ মডেল।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০৫   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালবৈশাখে ঝড়ের কারণে বিদ্যুৎ নাই সদরপুরে বাড়ছে চুরি ছিনতাই
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ