আওয়ামী লীগকে অবশ্যই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে : ডা. জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগকে অবশ্যই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে : ডা. জাহিদ
শুক্রবার, ৯ মে ২০২৫



আওয়ামী লীগকে অবশ্যই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে : ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে-বিদেশে সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেছেন, ‘যে ঐক্যমতের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে, সেই ঐক্যমত আমাদের অবশ্যই ধরে রাখতে হবে।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণ দ্রুত নির্বাচন চায়। তারা চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। তাই সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।

ডা. জাহিদ বলেন, বর্তমানে দেশের প্রায় ১ কোটি প্রবাসী বিদেশে বসবাস করছেন। তবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। গত ১৭ বছর ধরে দেশের জনগণও তাদের ভোটাধিকারও প্রয়োগ করতে পারেনি। ড. ইউনূসের নেতৃত্বে সংস্কার কার্যক্রম চলছে। আশা করছি, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।

তিনি বলেন, বিগত সরকারের সময় বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম ও খুনের শিকার হয়েছে। অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে, যার মাধ্যমে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।

রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রেমিটেন্স যোদ্ধাদের স্বীকৃতি দিতে প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টরের অর্থনৈতিক অবদানও তার হাত ধরেই এসেছে। মুক্তিযুদ্ধের পাশাপাশি তাঁকে আজীবন স্মরণ করা দরকার।

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে বিএনপি সবসময় একমত জানিয়ে ডা. জাহিদ বলেন, শুধু কীভাবে ভোটাধিকার নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোচনা প্রয়োজন। প্রবাসীদের সম্পদ রক্ষা করাও সরকারের দায়িত্ব। শুধু প্রবাসীদের নয়, দেশের সব সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব।

সভায় প্রধান আলোচক হিসেবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য এম এ মালিক বলেন, সিলেটসহ সারা দেশে প্রবাসীদের তৈরি করা বাড়িঘর বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, যাদের রেমিটেন্সে দেশ চলে, তাদের সম্পদ রক্ষা এবং ভোটাধিকার দ্রুত নিশ্চিত করুন। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এমনকি মাটি পর্যন্ত তুলে নিয়েছে।

প্রবাসী পরিবার ২৪-এর সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া, আমেরিকার সজিব ওয়াজেদ জয়ের মামলার আসামি মাহমুদউল্লাহ মামুন (ইউএস), ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু (যুক্তরাজ্য) ও এডভোকেট পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:৫৩:৪৯   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার ‌এর ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ
পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী
ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল
জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ