সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
শুক্রবার, ৯ মে ২০২৫



সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ

জেলায় আজ বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, তলুইগাছা, কালিয়ানী, ঝাউডাঙ্গা, বাকাল চেকপোস্ট, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বিওপির পৃথক দুটি অভিযানে ঘোনা রাস্তা ও দাতভাঙ্গা সীমান্ত, তলুইগাছা বিওপির আভিযানে চৌরঙ্গী মোড়, কালিয়ানী বিওপির আভিযানে খৈতলা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানে গোয়ালচত্তর এবং বাকাল চেকপোস্ট এর বিশেষ আভিযানে ঢালিপাড়া হতে ভারতীয় ওষুধ জব্দ করা হয়। এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির অভিযানে ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং সুলতানপুর বিওপির অভিযানে পোতা নামক স্থান হতে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল (নেশা জাতীয়) ট্যাবলেট ও ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ টাকা।

বিজিবি’র সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং মাদকদ্রব্য বিজিবি স্টোরে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০১:০১   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ