ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ১৬ মে ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ শুক্রবার, ১৬ মে ২০২৫। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ঐ এলাকার নাম রাখে হন্ডুরাস।
১৫৩২ - ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে স্যার টমাস মুর পদত্যাগ করেন।
১৮২২ - গ্রিসের স্বাধীনতা যুদ্ধে তুরস্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়।
১৮৭৪ - মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের ৪টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে।
১৮৮১ - বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়।
১৮৯০ - ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাক্ষবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯১৬ - উসমানীয় সাম্রাজ্যের ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গোপন সাইকস-পিকট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২০ - ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ভূষিত করেন।
১৯২৯ - হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার চালু হয়।

১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী তসুশি ইনুকাই টোকিওতে আততায়ীর হাতে নিহত।
১৯৪৫ - জার্মান নাৎসি বাহিনী অবলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৪৬ - ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব।
১৯৬১ - জেনারেল পার্ক চুংহির নেতৃত্বে দ. কোরিয়ার সামরিক অভ্যুত্থান।
১৯৬৯ - সোভিয়েত নভোযান ভেনাস-৫ শুক্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৭৪ - বাংলাদেশ-ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর। বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত।
১৯৭৪ - জোসিপ টিটো দ্বিতীয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান।
১৯৭৫ - সিকিম ভারতের ২২তম রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত হয়।
১৯৭৬ - মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন।
১৯৮৬ - সৌরজতের অভ্যন্তরভাগে শেষবারের মত দেখা যায় হ্যালির ধূমকেতু।
১৯৯১ - ইরানের প্রেসিডেন্ট খাতামির সৌদি সফর। ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সৌদি সফর।
২০০৭ - নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।

জন্ম

১৮২১ - পাফনুতি লভোভিচ চেবিশেভ, রুশ গণিতবিদ এবং গণিতের সেন্ট পিটার্সবার্গ ঘরানার প্রতিষ্ঠাতা।
১৮২৩ - হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক।
১৮৩১ - বাংলার নাট্যোৎসাহী,শিল্পকলা, মানব দরদী ব্যক্তিত্ব মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর।
১৮৩১ - ডেভিড এডওয়ার্ড হিউজ, টেলি প্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক।
১৮৮৩ - জালাল বায়ার, একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের ৩য় রাষ্ট্রপতি।
১৮৯৮ - কেনজি মিজোগুচি, জাপানি চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার।
১৯০৫ - হেনরি ফন্ডা, আমেরিকান অভিনেতা।
১৯০৬ - আর্নি ম্যাককরমিক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯১৬ - বিকাশ রায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেতা।
১৯১৮ - হুয়ান রুলফোর, মেক্সিকান কথাসাহিত্যিক।
১৯২৩ - ভিক্টোরিয়া ফ্রমকিন, আমেরিকান ভাষাবিদ, ইউসিএলএ-র অধ্যাপক।
১৯২৩ - মার্টন মিলার, আমেরিকান অর্থনীতিবিদ।
১৯৩৮ - আইভান এডওয়ার্ড সাদারল্যান্ড, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৫০ - ইয়োহান গেয়র্গ বেডনৎর্স, নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী।
১৯৫৩ - পিয়ার্স ব্রসনান, আইরিশ চলচ্চিত্র অভিনেতা, নিমার্তা ও পরিবেশবাদী।
১৯৭০ - গ্যাব্রিয়েলা সাবাতিনি, আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।
১৯৭২ - ম্যাথু হার্ট, নিউজিল্যান্ডীয় সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭৬ - ডার্ক নানেস, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৮৬ - মেগান ফক্স, আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

১৭০৩ - শার্ল পেরো, ফরাসি কবি, সমালোচক, পণ্ডিত, রূপকথার লেখক।
১৮৩০ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।
১৯২৬ - ষষ্ঠ মুহাম্মদ, উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান।
১৯৪৭ - ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স, ইংরেজ প্রাণরসায়নবিদ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৫৪ - প্রখ্যাত নৈয়ায়িক চন্ডীদাস ন্যায়-তর্কতীর্থ, মহামহোপাধ্যায়।
১৯৬৫ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সম্পাদক কেদারনাথ চট্টোপাধ্যায়।
১৯৭৭ - মালির প্রথম প্রেসিডেন্ট মোদিবো কেইটা।
১৯৯৪ - ফণী মজুমদার, ভারতের অগ্রণী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
২০১৩ - হাইনরিশ রোরার, সুইজারল্যান্ডের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী।
২০২০ - আজাদ রহমান, বাংলাদেশের বরেণ্য সংগীতজ্ঞ ও সংগীত পরিচালক।
২০২১ - অঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১৬:০০:০৯   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অস্বচ্ছল জাকেরদের মাঝে চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের পুঁজি সহায়তা প্রদান
সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ
স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে চীফ হুইপের শোক
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে: চিফ হুইপ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণীর ইন্তেকাল
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত
প্রকৃত মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ খলনায়ক বানিয়েছিল: কবি হাফিজ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ