সম্পর্ক ভাঙার গুঞ্জন যশ-নুসরাতের!

প্রথম পাতা » ছবি গ্যালারী » সম্পর্ক ভাঙার গুঞ্জন যশ-নুসরাতের!
বুধবার, ২১ মে ২০২৫



সম্পর্ক ভাঙার গুঞ্জন যশ-নুসরাতের!

কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবনে তারা দুজনেই আলোচিত ছিলেন একটা সময়। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন এ জুটি। তাদের ঘরে একটি পুত্র সন্তানও রয়েছে। সম্প্রতি তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে।

কিছুদিন আগেও দুজনকে দেখা গেছে তাদের নতুন সিনেমার প্রচারণায়। জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জীকে নিয়ে তারা দারুণভাবে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

কিন্তু হঠাৎ করেই তাদের এমন খবরে ভক্ত দর্শকদেরও মন ভেঙেছে। জল্পনার শুরু ইনস্টাগ্রামে যশের এক পোস্ট থেকেই। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। তিনি লেখেন ‘তোমার পাশে একমাত্র তুমিই থাকো।’ এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়।

কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে।

ইনস্টাগ্রাম ঘেটে দেখা গেছে, অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন।

অন্য দিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা।

যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত— একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে। অন্যদিকে যশেরও এটি দ্বিতীয় বিয়ে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩১   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ