সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পুশইনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে তারা তো আমাদের দেশেরই লোক। আমরা ভারতকে বলেছি, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর জন্য। কিন্তু তারা সেটা করছে না। এ বিষয়ে আমাদের পর্যায়ে বৈঠক হয়েছে। তবে সীমান্তের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। আমাদের বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে পুশইনের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, কারাগারকে ‘কারেকশন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যেখানে বন্দিরা কাজ করে অর্থ উপার্জন করতে পারবে, যাতে তাদের পরিবারের ভরণপোষণ সহজ হয় এবং কারাগারের পরিবেশ আরও মানবিক ও উন্মুক্ত হয়।

তিনি এ সময় রাজনৈতিক বন্দিদের বিষয়ে বলেন, পূর্বের তুলনায় বর্তমানে আইন অনুযায়ী সমতার ভিত্তিতে তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে। উপদেষ্টা বলেন, আসন্ন ঈদ ও দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। গতবার ঈদ ভালো কেটেছে, এবারও ভালো যাবে বলে আমরা আশাবাদী।

এর আগে এদিন সকালে প্যারেড গ্রাউন্ডে ১৪তম ডেপুটি জেলার ও ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে ১৮ জন ডেপুটি জেলার ও ৫০৮ জন কারারক্ষী নতুনভাবে কারা বিভাগে যোগদান করেন।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, কারা কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২৮   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ