বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন
রবিবার, ১ জুন ২০২৫



বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফরমুলা ষড়যন্ত্র রুখে দিতে হবে। সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি।

রবিবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে জয়নুল আবদিন বলেন, ‘এখন কেউ কেউ মসনদ ছাড়তে চান না। ৯ মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না? তিন মাসে যদি সাহাবুদ্দীন নির্বাচন করতে পারেন আপনি কেন ৯ মাসে পারছেন না? আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদল নেতা ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মিতালী মার্কেট দোকানদার সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শিপন, বিশিষ্ট সমাজসেবক হাজী কমর আলী মাতব্বরসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫৮   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী
চরভদ্রাসনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ