জামালপুরে গোসল করতে গিয়ে স্বপ্ননীল পার্কে যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গোসল করতে গিয়ে স্বপ্ননীল পার্কে যুবকের মৃত্যু
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



জামালপুরে গোসল করতে গিয়ে স্বপ্ননীল পার্কে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে স্বপ্ননীল পার্কের পানিতে ডুবে মোঃ আকুল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুলাই) আনুমানিক দুপুর ৩টায় পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্ননীল পার্কে। নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া (দক্ষিণপাড়া) গ্রামের সামছুল শেখ এর ছেলে।

স্থানীয় বরাতে জানা যায়, আকুল মিয়া তার কয়েকজন বন্ধুর সঙ্গে জন্মদিনের আনন্দ উদযাপনের জন্য স্বপ্ননীল পার্কের সুইমিংপুলে গোসল করতে যান। সুইমিংপুলের গোসল শেষে আকুল মিয়া পাশের একটি টাওয়ারের নিচে মাছ চাষের জন্য রাখা পানিতে ডুব দেন। এর কিছুক্ষণ পর আকুল মিয়া পানি থেকে উঠে না আসায় সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করে।পরে তাৎক্ষণিকভাবে আকুলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণয় দেব নাথ জানান, গোসল করতে গিয়ে দুর্ঘটনায় আসা রোগীকে সঙ্গে সঙ্গে ইসিজি করা হয়। কিন্তু তার কোন পালস খুঁজে পাওয়া যায় না। ধারনা করা হচ্ছে হাসপাতালে আনার প্রায় ২০ মিনিট পূর্বেই আকুলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বন্ধুদের সাথে জন্মদিনের আনন্দ উদযাপনে গিয়ে আকুল মিয়ার এই অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৪৩   ৬৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন
ফরিদপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত শামসের উদ্দিন
শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল আলফাডাঙ্গা পৌর বিএনপি
ফরিদপুরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু সংখ্যা ১৩
ফরিদপুর জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী ভর্তি, মৃত্যু ১
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ