ফুটবলসহ স্পোর্টস সেক্টরে কাজ করতে আগ্রহী ব্রাজিল : আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফুটবলসহ স্পোর্টস সেক্টরে কাজ করতে আগ্রহী ব্রাজিল : আমীর খসরু
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



ফুটবলসহ স্পোর্টস সেক্টরে কাজ করতে আগ্রহী ব্রাজিল : আমীর খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্ণান্দো ডায়াস ফেরেস। আলোচনায় বাংলাদেশে ফুটবলসহ স্পোর্টস সেক্টরে কাজ করতে ও সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে তারা।

সোমবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আগামী দিনে ব্রাজিলের সঙ্গে কি কি ধরনের কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কৃষিতে ব্রাজিল অনেক এগিয়ে আছে। বাংলাদেশ কৃষিতে ভালো করছে কিন্তু আত্মনির্ভরশীল হতে হলে ব্রাজিলের কাছ থেকে সহযোগিতা নেওয়ার বিশাল সুযোগ রয়েছে। এ ছাড়া দুগ্ধ সরবরাহের অনেক বেশি সম্ভাবনা রয়েছে, উৎপাদন বাড়িয়ে রপ্তানির সুযোগ রয়েছে।

আমাদেরকে কম জমিতে কীভাবে বেশি ফসল করতে হবে, সেটা কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আরেকটি মজার আলোচনা হয়েছে, সেটি হচ্ছে খেলা। আপনারা জানেন, ব্রাজিল ফুটবল… দেশটি স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের খেলায় কোথায় কোথায় সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশে ফুটবল, বাস্কেটবলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশাল আগ্রহ আছে বাংলাদেশের স্পোর্টস সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা মনে করি ফুটবলসহ স্পোর্টস সেক্টরে ব্রাজিলের সহযোগিতা নেওয়ার বিশাল সুযোগ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫০   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র ঈদুল আজহা
আল কোরআন ও আল হাদিস
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে : নৌ প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় নেয়: প্রতিমন্ত্রী
১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ