ঢাকায় মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



ঢাকায় মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত

রাজধানীতে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। সে সময় পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া জচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রাখা হয়েছে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে, কনস্টেবল সুজনকে ভর্তি করা হয়েছে ১০১ নম্বর ওয়ার্ডে। তার অবস্থা স্থিতিশীল।

বাংলাদেশ সময়: ১২:৩৬:৪২   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ