জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব
শুক্রবার, ২৭ জুন ২০২৫



জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুক্রবার (২৭ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির আয়োজনে সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু ও শেষ হয়।

এই উৎসব উপলক্ষে সকাল থেকেই সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দরা আসে এবং তাদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শিশু, কিশোর-কিশোরী যুবক-যুবতী ও বয়স্করা নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে রথে স্থাপন করে রথ টানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। দুপুরের পরপরই ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে মূল শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শিমলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা রথযাত্রাকে স্বাগত জানায়। ভক্তরা ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন। অনেক ভক্তকে রথের দড়ি ধরে টানতে দেখা যায়, যা তারা পুণ্যের কাজ বলে মনে করেন।

অনুষ্ঠানে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি সুনীল কুমার সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা এই উৎসবকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বলে উল্লেখ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

রথ শোভাযাত্রা পরিচালক ও মন্দির কমিটির পুরোহিত অর্জুন ঘোষ স্বামী জানান, সন্ধ্যায় রথ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর বিশেষ পূজা-অর্চনা ও আরতি অনুষ্ঠিত হবে। এরপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে এই রথযাত্রা সরিষাবাড়ীর ধর্মপ্রাণ মানুষের জীবনে এক আনন্দঘন মুহূর্ত নিয়ে আসবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৩   ৩৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ