জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানো এবং ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক মাইলফলক।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সাথে এক আলোচনা সভায় একথা বলেন।

সভায় জুলাই যুদ্ধে অংশে নেওয়া উমামা ফাতেমা, নুসরাত হক, কথা, কলি, সাইমা এবং আব্দুর রহমান নবীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বাংলাদেশের গৌরবময় ইতিহাসে আলোচিত ‘জুলাই-গণঅভ্যুত্থান’ এর শহীদদের স্মরণ এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার চেষ্টা যেখানে ন্যায় বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সংস্কৃতির বিজয়ের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর দশ মাসে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেক দূর যেতে সক্ষম হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে জুলাই শহীদদের চেতনা ধারণ করে একটি ন্যায় ভিত্তিক, সুসংহতিময় ও স্বৈরাচার মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৭   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ