সিলেট-সুনামগঞ্জ সীমান্তে মহিষ-ভারতীয় পণ্যসহ ৭ গাড়ি জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট-সুনামগঞ্জ সীমান্তে মহিষ-ভারতীয় পণ্যসহ ৭ গাড়ি জব্দ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



সিলেট-সুনামগঞ্জ সীমান্তে মহিষ-ভারতীয় পণ্যসহ ৭ গাড়ি জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়পণ্যসহ চারটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক জব্দ করেছে বিজিবি-৪৮।

শুক্রবার (১১ জুলাই) ও গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুদিন আলাদা অভিযান চালানো হয়।

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করে।

বিজিবি জানায়, সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে জব্দ পণ্যের দাম ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা। এসব পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০২   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ