ফরিদপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



ফরিদপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর কোতোয়ালি এলাকা থেকে ৪ দশমিক ৫ গ্রাম ওজনের ৫৪ পুরিয়া হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম, মো. লিটন শেখ (৪৫)।

বুধবার মধ্যরাতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ক্যাম্পটির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

তিনি জানান, গতকাল রাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রথখোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে ৫৪ (চুয়ান্ন) পুরিয়া, যার ওজন ৪ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩৮   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ