বিমান বিধ্বস্তের ঘটনায় রোগীদের অবস্থার উন্নতি হচ্ছে : ডা. নাসির উদ্দীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমান বিধ্বস্তের ঘটনায় রোগীদের অবস্থার উন্নতি হচ্ছে : ডা. নাসির উদ্দীন
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



বিমান বিধ্বস্তের ঘটনায় রোগীদের অবস্থার উন্নতি হচ্ছে : ডা. নাসির উদ্দীন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেছেন, আজ আমরা ক্রিটিক্যাল অবস্থায় থাকা দুই শিশুকে হারিয়েছি। সকালে আয়মান এবং দুপুরে মাকিন আমাদের ছেড়ে চলে গেছে। আয়মানের বাড়ি শরীয়তপুরে, মাকিনের বাড়ি গাজীপুরে।

তাদের মরদেহ যথাযথভাবে দাফনের জন্য সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং হাসপাতালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থা তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

অধ্যাপক নাসির উদ্দীন বলেন, বর্তমানে ইনস্টিটিউটে ৪০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক (ক্রিটিক্যাল), দশজন সিভিয়ার কেস এবং ২৫ জন ইন্টারমিডিয়েট পর্যায়ের রোগী। ইন্টারমিডিয়েট পর্যায়ের দশজনকে পোস্ট-অপারেটিভ ডকে রাখা হয়েছে। বাকিদের কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আগামীকাল চার থেকে পাঁচজন রোগীকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। আশা করছি প্রতিদিনই আমরা কিছুসংখ্যক রোগীকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠাতে পারব।’

তিনি বলেন, এর মধ্যে আরেকটা ভালো খবর হচ্ছে, ভেন্টিলেশনে থাকা রোগীদের মধ্যে দু’জন বর্তমানে সজাগ আছেন এবং নিজেরাই নি:শ্বাস নিতে পারছেন।

চিকিৎসাসেবা ও তত্ত্বাবধান নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আহতদের চিকিৎসা বিষয়ে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।

তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আশা করছি সামনে আরও রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি।’

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৯   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাত ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বেস্ট ফ্রেন্ডের জন্যই কি বিচ্ছেদের পথে মৌনি-সুরজ?
কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স চীনে অনুষ্ঠিত
একপাশে টেলএন্ডারদের রেখে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ২৭৮
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
নগরকান্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
অন্তর্বর্তী আইনে দ্রুতই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ