জয়পুরহাটে বিলের ঘাট পর্যটন কেন্দ্রের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে বিলের ঘাট পর্যটন কেন্দ্রের উদ্বোধন
রবিবার, ২৭ জুলাই ২০২৫



জয়পুরহাটে বিলের ঘাট পর্যটন কেন্দ্রের উদ্বোধন

জেলার ক্ষেতলাল উপজেলায় তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাট নামক স্থানে ভ্রমণ পিপাসুদের জন্য গড়ে তোলা হলো পর্যটন কেন্দ্র নিঃশব্দ। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোমুগ্ধকর এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে পর্যটন কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার ওসি এস এম কামাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ রায়হান জয় প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য এক সম্ভাবনাময় ক্ষেত্র। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও উপযুক্ত পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদসহ সাধারণ জনগণকে স্থানটি রক্ষণাবেক্ষণের আহ্বান জানানো হয়। সেইসাথে পর্যটন কেন্দ্রটির সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।

পর্যটন এলাকাটি আগামীতে আরও দৃষ্টিনন্দন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে বলে স্থানীয় উদ্যোক্তারা জানান।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৭   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষার মূল উদ্দেশ্য নৈতিকতা ও আদর্শ গড়ে তোলা: সাখাওয়াত
শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে: জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
চরকাতলাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত
মেলান্দহের দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান
আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ