রাজবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



রাজবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শহীদদের স্মরণে আজ সকালে রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ”সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা তাদের জীবনের তাজা রক্ত ঢেলে না দিলে আমরা স্বাধীন হতাম না। রাজবাড়ীর শহীদ সাগরের জীবন থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে আগামী দিনের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদ করার যোগ্যতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া হক।

এ অনুষ্ঠানে জেলা সদরের ৬৭টি মাধ্যমিক স্কুল, সিনিয়র মাদ্রাসা ও কলেজের ২০১ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত।

একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা আমাদের চিন্তা চেতনাকে আরো উজ্জীবিত করে তুলবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০০   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
আলফাডাঙ্গায় আকাশ মিয়ার পরিবারের সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ছিরু খন্দকারসহ পরিবারের সদস্যরা
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ