শহীদ পরিবারের পাশে বিএনপি আছে, থাকবে : মোর্শেদ হাসান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ পরিবারের পাশে বিএনপি আছে, থাকবে : মোর্শেদ হাসান খান
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



শহীদ পরিবারের পাশে বিএনপি আছে, থাকবে : মোর্শেদ হাসান খান

বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, ‘গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার, জুলুম ও নির্যাতনে সব শহীদ পরিবারের পাশে বিএনপি আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছরে গুম হওয়া সব পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়েছেন। শিশুদের পড়াশোনাসহ সব ধরনের দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি সব শহীদ পরিবারের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ কর্মসূচি ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পদযাত্রা ও শহীদ পরিবারের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান।

মোর্শেদ হাসান খান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কাছে ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো।
দেশনেত্রী খালেদা জিয়াও শিশুদের অধিক গুরুত্ব দিতেন। গত ১৫ বছর ধরে শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)।’

বিভিন্ন কর্মসূচি, সহায়তা প্রদান, সচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ দিবস উদযাপনের মাধ্যমে শিশুদের বিকাশে ইতিবাচক অবদান রেখে চলেছে সংগঠনটি। শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫২:১৮   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ