নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে: ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে: ইসি সচিব
সোমবার, ৪ আগস্ট ২০২৫



নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে: ইসি সচিব

জাতীয় নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি আছে এবং নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আগের দিন রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু গণতান্ত্রিক ভোট দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। তারা নিরপেক্ষতা হারাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, এটা একটা মেরুদণ্ডহীন কমিশন।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মেরুদণ্ড না থাকলে দাঁড়িয়ে আছি কীভাবে? এসব রাজনৈতিক বক্তব্যের বিষয়ে কমিশন (কমিশনাররা) জবাব দেবে। তবে এটুকু বলতে পারি- যেহেতু দাঁড়িয়ে থাকতে পারি, সেহেতু ইসির মেরুদণ্ড আছে।

তিনি বলেন, চলতি মাসের ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ হবে আর এ বছর তিনটি তালিকা করা হবে এবং নতুন ও মৃতদের আলাদা তালিকা হবে। ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে।

আখতার আহমেদ আরও বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ হবে এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ এ মাসেই শেষ হবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩০টি দল আর সময় চেয়েছে ১৫টি এবং ১টির সময় হয়নি। ৫টি কোনো সাড়া দেয়নি।

নিবন্ধন পাওয়ার জন্য ১৪৫টি আবেদন জমা পড়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, সবাইকে পূর্ণ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ৮০টি দল উত্তর দিয়েছে, কেউ সময় বৃদ্ধির আবেদন করেছে আবার ৫৯টি দল কোনো উত্তর দেয়নি।

চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকের সাত সদস্যের একটি প্রতিনিধি দল দেশে আসবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩৪   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ