জাতীয় নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



জাতীয় নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সব বাহিনী এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকার এরইমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।

তিনি আরো বলেন, ‘পুলিশের প্রশিক্ষণ, সেনাবাহিনীর আনুষ্ঠানিক নিয়োগ—সব কাজও এরইমধ্যে শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, সরকার নির্ধারিত তারিখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পূর্ববর্তী ঠিকানায় ফিরে যাব। রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে, আগামীতেও হবে।
ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।’

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের হাতে সময় কম, আমরা আর অল্প কিছুদিন দায়িত্বে আছি। সময় পেলে আরও অনেক কাজ করার সুযোগ থাকত। শিগগিরই নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা ইউএনও মেহেদী হাসান মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৪   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চর বিষ্ণুপুরের ছিরামদী বাজারে ভয়াবহ আগুন: পুড়লো ৪ দোকান, পাশে থাকার আশ্বাস বিএনপির
চরভদ্রাসনে মারধর ও বিষপ্রয়োগের অভিযোগে বৃদ্ধার মৃত্যু, থানায় হত্যা মামলা
আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ