শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা
বুধবার, ২০ আগস্ট ২০২৫



শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে নির্মিত ‘শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড় এলাকায় অবস্থিত শহীদ চত্বরে পৌঁছালে উপদেষ্টাকে অভ্যর্থনা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপাচার্য ও উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াতে সমস্যা নিরসনে দু’টি বাস সরবরাহসহ নানা উন্নয়নমূলক সহযোগিতার জন্য তাঁর প্রতি অনুরোধ জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শহীদ আবু সাঈদ এই প্রজন্মের প্রতিবাদী কণ্ঠ।

তাঁর আত্মত্যাগ যেন আমাদের বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের অনুপ্রেরণা হয়ে থাকে।’ তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৮   ৭০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ