বাল্যবিবাহ মুক্ত হলো ইসলামপুরের ৪টি ইউনিয়ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাল্যবিবাহ মুক্ত হলো ইসলামপুরের ৪টি ইউনিয়ন
বুধবার, ২০ আগস্ট ২০২৫



বাল্যবিবাহ মুক্ত হলো ইসলামপুরের ৪টি ইউনিয়ন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামপুর সদর, চিনাডুলী, বেলগাছা এবং কুলকান্দি ইউনিয়নকে এই স্বীকৃতি দেওয়া হয়।

উপজেলা প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান এই চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করেন।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া ম্যানেজার সজল গমেজ সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জামালপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম-সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক এবং এনজিও প্রতিনিধিরা।

ইউএনও মো. তৌহিদুর রহমান বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তিনি সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে, ইউএনও উপস্থিত সকলকে বাল্যবিবাহ বন্ধে কাজ করার জন্য শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫১   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ