তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন খন্দকার মোশাররফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন খন্দকার মোশাররফ
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫



তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন খন্দকার মোশাররফ

লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় ড. মোশাররফ ও তার ছেলে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

দীর্ঘদিন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ বাসস’কে বলেন, ‘বহুদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রাণখোলা আলোচনা হয়েছে। এ অনুভূতি অতুলনীয়।’

ড. খন্দকার মোশাররফ বলেন, সপ্তাহে এক/দুই দিন দলের বৈঠক ও কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি দেখা হয়, কথা হয়। তারেক রহমানের সঙ্গে কিন্তু সামনা-সামনি দেখা হয়েছিল সেই ২০০৮ সালে। তখন আমাদের একই দিনে গ্রেফতার করা হয়েছিল, জেলে এক মাস আমরা একসঙ্গে ছিলাম। এরপর তো তিনি লন্ডন চলে গেলেন, বহুদিন আর দেখা হয়নি তার সঙ্গে।

তিনি বলেন, ‘অনেক বছর পর গতকাল যখন দেখা হলো, অনেক দিনের জমানো গল্প হলো, রাজনৈতিক আলোচনা হলো, মনটা ভীষণ হালকা লাগছে। আমি বাংলাদেশের কল্যাণের জন্য আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

তারেক রহমান দেশে ফিরবেন কবে, সে বিষয়ে কিছু বলেছেন কি-না— তা জানতে চাইলে ড. মোশাররফ বলেন, হ্যাঁ, তিনি বলেছেন খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। তবে দিন-তারিখ এখনো ঠিক করেননি।

চিকিৎসার শেষে আগামীকাল (বুধবার) রওয়ানা করে বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে জানান ড. মোশাররফ।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১১   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ