পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর : জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর : জেলা প্রশাসক
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর : জেলা প্রশাসক

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আজ পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত ৪ কি.মি. রাস্তা ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নাজিরপুরের পিছিয়ে পড়া ইউনিয়ন মাটিভাংগায় কমিউনিটি ক্লিনিক ও ব্রিজ কালভার্ট নির্মাণ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলার মাঠে বালু ভরাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।

তিনি আরও বলেন, নাজিরপুরের ইউএনও, এসিল্যান্ড আপনাদের খোঁজখবর রাখবেন এবং অবকাঠামোমূলক উন্নয়নের জন্য যে কাজগুলো করা প্রয়োজন তারা সেগুলো করবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য হিরুয়ার রহমান মোল্লা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, আনোয়ারুল ইসলাম পলাশ এবং জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু।

বাংলাদেশ সময়: ২২:৫৫:২০   ৮২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ