পলিথিনের পরিবর্তে সাশ্রয়ীমূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পলিথিনের পরিবর্তে সাশ্রয়ীমূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন উপদেষ্টার
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



পলিথিনের পরিবর্তে সাশ্রয়ীমূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন উপদেষ্টার

পলিথিনের ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ব্যবহারে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ব্যাগের মান ও সাইজ অনুযায়ী ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা, ৩৫ টাকা, ৭০ টাকা এবং ৮০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ‘ঢাকা শহরের ভোক্তাদের মাঝে সাশ্রয়ীমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে দুই উপদেষ্টা এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সফল করতে ভোক্তাদের সহযোগিতা অপরিহার্য। তিনি আরও বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার করা হলে কোনো ছাড় দেওয়া হবে না এবং নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, পলিথিনের ব্যাপক ব্যবহার মাটি, পানি এবং জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি। অন্যদিকে, পাটের ব্যাগ টেকসই, পুনরায় ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব। তিনি জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এই প্রকল্পের আওতায় টিসিবির ডিলার এবং বাজারের বণিক সমিতির মাধ্যমে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ বিক্রি করা হবে।
এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণকে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, বাজারজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন খরচ কমানোর প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া, বিভিন্ন সভা, সেমিনার এবং গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে সচেতনতা বাড়ানো হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করার জরুরি প্রয়োজনের ওপর জোর দেন। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় মান ও আকার অনুযায়ী পাটের ব্যাগের দাম ২০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে টিসিবির নির্ধারিত ডিলারদের ভর্তুকি মূল্যে এসব ব্যাগ বিক্রির জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং রাজধানীর বিভিন্ন বাজারে নির্ধারিত দোকান থেকে ব্যাগ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৬   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
২৮ জুন সিটি এলাকায় ১ লাখ ৩৯ হাজার শিশু পাবে ভিটামিন ’এ’ ক্যাপসুল
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল রূপান্তরের ঝুঁকি কমাতে পারস্পরিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর
বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় : রিজভী
বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ : অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ