পরকীয়া প্রেমে স্বামীর টাকা-গহনা নিয়ে প্রেমিকের হাত ধরে পালাল স্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরকীয়া প্রেমে স্বামীর টাকা-গহনা নিয়ে প্রেমিকের হাত ধরে পালাল স্ত্রী
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



পরকীয়া প্রেমে স্বামীর টাকা-গহনা নিয়ে প্রেমিকের হাত ধরে পালাল স্ত্রী

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় পরকীয়া প্রেমের জেরে স্বামী ও পরিবারকে না জানিয়ে গৃহত্যাগ করেছেন এক গৃহবধূ। শুধু তাই নয়, বাড়ি থেকে নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৩ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন তিনি।

এ ঘটনায় পাথালিয়া বকুলতলা গ্রামের স্বামী মোঃ তানজিদ ইসলাম অন্তর তার স্ত্রী আয়েশা খন্দকার এবং তার প্রেমিক মোঃ উৎসবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে তানজিদের সঙ্গে আয়েশার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আয়েশা স্বাধীনচেতা জীবনযাপন করতেন এবং বিভিন্ন ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। প্রায় ৭-৮ মাস আগে তানজিদ জানতে পারেন যে তার স্ত্রী একই কলেজের শিক্ষার্থী মোঃ উৎসবের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তানজিদ এবং তার পরিবারের সদস্যরা এ বিষয়ে প্রতিবাদ করলে আয়েশা তাদের বিভিন্ন ধরনের হুমকি দেন।

ঘটনার দিন, অর্থাৎ ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর সাড়ে ৬টার দিকে তানজিদ ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী ঘরে নেই। আয়েশার ব্যবহৃত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার চেষ্টা করে সেগুলো বন্ধ পান। এরপর তিনি ঘরের ওয়ারড্রোবে খোঁজ করে দেখেন, সেখানে রাখা নগদ টাকা এবং স্বর্ণালংকারও নেই। আয়েশার ব্যবহৃত কিছু কাপড়ও খুঁজে পাওয়া যায়নি।

তানজিদের ধারণা, উৎসবের প্ররোচনায় তার স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ঘটনার সত্যতা প্রমাণের জন্য সাক্ষীও প্রস্তুত রয়েছেন।

এবিষয়ে জামালপুর সদর থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪০:৫৮   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের ‌নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ: জ্বালানি মন্ত্রী
মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ
সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
শিক্ষার মানোন্নয়নে তুরস্ক ও মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ