অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি : সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি : সালাহউদ্দিন আহমদ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি : সালাহউদ্দিন আহমদ

দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে বিদায় করা হলেও এখনো বিনাশ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগের শাসনামলের দিকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে অসুরের সঙ্গে লড়াই হয়েছে, এখনো বিনাশ হয়নি বলে আমি মনে করি।’

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘সব নাগরিকের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি।
এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না।’

তিনি এ সময় দাবি জানান, সাংবিধানিকভাবে নাগরিকদের অধিকার যা আছে তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়।

সবাই এখন নির্বাচন চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের দেশের জনগণ চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরিরও চেষ্টা করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।’

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৫   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষার মূল উদ্দেশ্য নৈতিকতা ও আদর্শ গড়ে তোলা: সাখাওয়াত
শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে: জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
চরকাতলাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত
মেলান্দহের দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান
আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ