রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কিছু কর্মকর্তার আচরণ প্রশ্নবোধক: ডা. জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কিছু কর্মকর্তার আচরণ প্রশ্নবোধক: ডা. জাহিদ
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কিছু কর্মকর্তার আচরণ প্রশ্নবোধক: ডা. জাহিদ

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তা যারা দেশ পরিচালনা করছেন, তাদের আচরণ প্রশ্নবোধক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সব সময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা। কমিশনার বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকলের জন্য একই কথা প্রযোজ্য।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে দিনাজপুরের বিরামপুরে দলের নেতাকর্মীদের নিয়ে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চাইবো যে আবেগ অনুভুতি উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের বিনিময়ে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের সাথে, ত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবেন।’

ডা. জাহিদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যেমন বলেন আগামী ফেব্রুয়ারির নির্বাচন অতীতকালের মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হবে। আমরা সেটিকে বিশ্বাস করতে চাই। বিশ্বাস রাখতে চাই। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তা ও যারা দেশ পরিচালনা করছেন, তাদের আচরণ প্রশ্নবোধক। সেগুলো নিয়ে পত্রপত্রিকায় নিয়মিতভাবে লেখালিখি চলছে। জনগণ এটিকে ভালো চোখে দেখছে না। এ বিষয়ে বিএনপি সচেতন রয়েছে। বিএনপি বিশ্বাস করতে চায় সবাই যার যার অবস্থান থেকে নিরপেক্ষ আচরণ করবেন। কোনো অবস্থাতেই বামে ডানে হেলে পড়ার চেষ্টা করবেন না।’

মধ্যবর্তী পর্যায়ে থাকবেন তাহলেই মানুষ সন্মান করবে। তা না হলে পলায়নকৃত স্বৈরাচার সরকারের কী অবস্থা হয়েছে, জনরোষ এমন এক জিনিস, এটি কিন্তু কাউকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। এসময় সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৯   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কারিগরি শিক্ষাকে বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি
‘দোল পূর্ণিমা’ আজ
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী
আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ