জামালপুরে ৩১ দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ।

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ৩১ দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ।
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



জামালপুরে ৩১ দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ।

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে জামালপুর জেলা যুবদল।

সোমবার (১৩ অক্টোবর) জেলা যুবদলের উদ্যোগে জামালপুর সদর ও পৌর শহরের বিভিন্ন এলাকায় এই প্রচার কর্মসূচি পালিত হয়।

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে বিএনপি, যুবদল এবং অন্যান্য অঙ্গ-সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তারা জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের একাংশ, পৌর শহরের টিউবওয়েলপাড়, বেলটিয়া এবং বিএডিসি মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। তিনি বলেন, “আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেছি এবং পাশাপাশি ধানের শীষে ভোট চেয়েছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার জন্য এই লিফলেট বিতরণ করা হয়েছে।

আগামীতে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সম্পৃক্ততায় যে নিয়মে রাষ্ট্র চলবে তার সবকিছুই এই ৩১ দফায় উল্লেখ আছে।”

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪১   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ