জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান
শনিবার, ১ নভেম্বর ২০২৫



জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “জান্নাতের টিকেট বিক্রি কইরেন না, জান্নাত এত সস্তা না।”

শনিবার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ঈদগাঁ বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, “ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের বিরুদ্ধে, দেশী এবং আন্তর্জাতিক। আপনারা সবাই সচেতন, সাবধান থাকেন। যেকোনো মূল্যে আমরা নির্বাচনমুখী হচ্ছি এবং হবো। এটার কোনো বিকল্প নাই।”

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ, আবু জাফর আহমেদ বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পানিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৭   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ