শুটিং সেটে শাহরুখকে ‘স্যার’ বলে ডাকেন আরিয়ান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুটিং সেটে শাহরুখকে ‘স্যার’ বলে ডাকেন আরিয়ান
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



শুটিং সেটে শাহরুখকে ‘স্যার’ বলে ডাকেন আরিয়ান

কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে শাহরুখপুত্র আরিয়ানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’, যেখানে শাহরুখ, সালমান, আমির খান থেকে শুরু করে অনেকেই অভিনয় করেছেন।

সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে শাহরুখকে ‘পাপা’ বলে সম্বোধন করলেও শুটিং সেটে কিন্তু এই কাজটা ভুলেও করেন না আরিয়ান। সম্প্রতি কোরিওগ্রাফার মুদাসসের খানের এক সাক্ষাৎকারে উঠে এসেছে এমন তথ্য।

মুদাসসের জানান, তিনি ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে কাজ করেছেন এবং কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানের কাজের সম্পর্ক।
তার ভাষায়, ‘শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ঢোকার পরও সে অপেক্ষা করছিল। কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল, ‘স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।’

তিনি বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনো ‘বাবা’ শব্দটি ব্যবহার করেন না।
পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। আরো বলেন, ‘আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই বাবা বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।’

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫১   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত
বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
সার্ককে পুনরুজ্জীবিত করতে অঙ্গীকারবদ্ধ ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে সিএনজি-ভ্যান সংঘর্ষে চালকসহ আতহ ৩, দুই নারীর অবস্থা আশঙ্কাজনক
বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ