বাংলাদেশে এলেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে এলেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



বাংলাদেশে এলেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে ঢাকায় এসেছেন হলিউউ তারকা অরল্যান্ডো ব্লুম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা নিশ্চিত করেছে ইউনিসেফ।

গত বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।
পাশাপাশি শিশুদের সঙ্গে সময় কাটান।

অরল্যান্ডো ব্লুমকে উদ্ধৃত করে বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে ইউনিসেফ লিখেছে, ‘আমি আট বছরের বেশি সময় পর আবারও বাংলাদেশে এসেছি। এবার আমি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে এসেছি। এখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী থাকে, যাদের অর্ধেকের বেশি শিশু।
রোহিঙ্গা শিশু, তরুণের পাশাপাশি কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা শিশুরা নিজেদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা করতে চায়। কিন্তু তহবিল কমে যাওয়ার কারণে তাদের শিক্ষা হুমকির মুখে পড়েছে।’

শিশুদের সঙ্গে সময় কাটান অরল্যান্ডো ব্লুম

২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অরল্যান্ডো ব্লুম।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন তিনি।

এর আগেও ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন অরল্যান্ডো ব্লুম। আট বছর পর আবারও এলেন।

‘লর্ড অব দ্য রিংস’ ছবিতে অভিনয় করে তারকা হয়ে ওঠেন অরল্যান্ডো ব্লুম। এরপর ‘ব্ল্যাক হক ডাউন’, ‘ট্রয়’, ‘কিংডম অব হ্যাভেন’, ‘থ্রি মাসকেটিয়ার্স’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ও ‘দ্য হবিট’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৮   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ