শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে এলাকাভিত্তিক তরুণ প্রতিনিধিদলের আত্মপ্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে এলাকাভিত্তিক তরুণ প্রতিনিধিদলের আত্মপ্রকাশ
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে এলাকাভিত্তিক তরুণ প্রতিনিধিদলের আত্মপ্রকাশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর অভ্যুত্থানের কষ্টের মাঝে, তরুণদের ক্ষত-বিক্ষত চেহারার মাঝে আমি দেখতে পাই নতুন নেতৃত্ব। তিনি বলেন, তরুণ সমাজের শক্তির বিকাশ ঘটিয়ে তৈরি করব নতুন বাংলাদেশ। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আজ ঢাকা থেকে শুরু হলো এলাকাভিত্তিক তরুণ প্রতিনিধিদলের যাত্রা।

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম এ সময়ের মুক্তিযোদ্ধা। অঙ্গীকার করছি দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত একটি মানবিক ও সাম্যের দেশ গড়বো। এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, আর দায়িত্ব মানে সেবা। নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে ও গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘর থেকে রাস্তায়, বিদ্যাপীঠ থেকে কর্মক্ষেত্র এবং সাইবার স্পেসসহ সর্বত্রই গড়ে তুলবো নারী-শিশুর নিরাপদ বিচরণ। তিনি আরো বলেন, সংখ্যাগুরু-সংখ্যালঘু নই, আদিবাসী-অনাদিবাসী নই, নারী-পুরুষ নই, আমরা সবাই নাগরিক।

নিরাপদ অ্যালায়েন্সে ও ড্রিমস অন দ্য ওয়ে এর সহযোগিতায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক হাতিম সাদাব লিয়ান, কোষাধ্যক্ষ মাসুম মুহাম্মদ, এজিএম বাইজিদ, কথা বলো নারীর প্রতিষ্ঠাতা নুসরাত হক এবং জুলাই যোদ্ধা তামিম বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২১:১৫:১৪   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরকৌশল প্রতিযোগিতায় রানার্স আপ চুয়েট
পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি - বিমান প্রতিমন্ত্রী
ফরিদপুরে শুরু হয়েছে ‌ নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্বের খেলা ‌
ফরিদপুরে আলোচিত দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
ফরিদপুরে নিখোঁজ শিশুকে খুঁজে পেতে কোতোয়ালি থানায় জিডি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ