ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

ফেনী শহরের মুক্ত বাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) ভোরে আগুন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেয়া হয়।

ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফেনীর এ ক্যাটাগরি আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবেই আগুন দেয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ চাইলে এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।’

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা শুধু জেলায় অবস্থান করছে না; তারা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এসব ফ্যাসিস্টদের শক্ত হাতে দমন না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতা ঘটাবে তারা। দল মত নির্বিশেষে সবাইকে এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠের সোচ্চার হতে হবে।’

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্য দিয়ে প্রমাণ হয় যে আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সম্প্রতি সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। অথচ আমাদের দরকার আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হবার।’

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে আমরা বুঝতে পারবো কখন কারা কীভাবে লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।’

বাংলাদেশ সময়: ১২:৫৫:২০   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ