ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৮৩ - মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।
১৮০৬ - ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।
১৮৭৭ – টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯১৮ - জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
১৯৪৫ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।
১৯৪৭ - স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সংবলিত ডাকটিকিট প্রকাশ করা হয়।
১৯৭১ - বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।
১৯৭৯ - উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।
১৯৯৪ - নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন।
২০০২ - ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়।

জন্ম

১৬৯৪ - ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।
১৮১৮ - লুইস হেনরি মর্গান, মার্কিন নৃবিজ্ঞানী।
১৮৪০ - কাউন্ট কুরোদা কিয়োতাকা জাপানের রাজনীতিবিদ।
১৯০৪ - হরেন ঘটক, বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার।
১৯২১ - হীরালাল চৌধুরী, প্রণোদিত প্রজননের জনক, প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।
১৯২১ - বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
১৯৩৪ - রুমা গুহঠাকুরতা, ভারতীয় বাঙালি অভিনেত্রী ও গায়িকা।
১৯৬৬ - কবির বকুল, বাংলাদেশের গীতিকার।
১৯৯১ - আলমাজ আয়ানা, ইথিওপীয় প্রমীলা দূরপাল্লার দৌড়বিদ।

মৃত্যু

১৯৭০ - চন্দ্রশেখর ভেঙ্কট রামন, নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ।
১৯৭৪ - পুণ্যলতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক।
১৯৮৬ - সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক।
১৯৯৫ - সবিতাব্রত দত্ত, নবনাট্য যুগের বিশিষ্ট অভিনেতা ও গায়ক।
১৯৯৬ - আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী), নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।

অন্যান্য

বিশ্ব টেলিভিশন দিবস
সশস্ত্র বাহিনী দিবস (বাংলাদেশ)

বাংলাদেশ সময়: ১৩:৪৯:৫৬   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ