ইসলামপুরে ধানের ক্ষেতে ফেলে রাখা নবজাতক উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে ধানের ক্ষেতে ফেলে রাখা নবজাতক উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



ইসলামপুরে ধানের ক্ষেতে ফেলে রাখা নবজাতক উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় ধানের ক্ষেত থেকে এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেছে গ্রামবাসী। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হৃদয়বিদারক এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ গ্রামের ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় কৃষক বারেক হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস সন্ধানে ছুটে গিয়ে তিনি দেখেন, খোলা আকাশের নিচে ধানের ক্ষেতের মাঝখানে একটি ফুটফুটে নবজাতক মেয়ে শিশু কাঁদছে। কে বা কারা তাকে সেখানে ফেলে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
​
​এই ঘটনা জানাজানি হলে মুহূর্তেই ঘটনাস্থলে বহু গ্রামবাসী ছুটে আসেন। মানবিকতার টানে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন এবং বুকে আগলে রাখেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে।
​
​বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ,স,ম আতিকুর রহমান। তিনি বলেন, “নবজাতক শিশুটিকে গ্রামবাসী উদ্ধার করে। পরে পুলিশ সদস্যদের মাধ্যমে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে। আমরা শিশুটির পরিচয় নিশ্চিতে কাজ করছি।”

​তবে, এখনো পর্যন্ত শিশুটির কোনো পরিচয় মেলেনি। একটি নবজাতককে এভাবে ফেলে যাওয়ার অমানবিক ঘটনাটি এলাকায় গভীর চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪৭   ৩১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ